চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবছর (২০১০-২০১১ সেশন) এর জন্য মোবাইল কলের মাধ্যমে ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবু ইউসুফ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, দেশব্যাপী গড়ে উঠা অবৈধ কোচিং সেন্টারগুলো যাতে শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে সে লক্ষেই এ ব্যবস্থা নেয়া।
ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ দেশের যে কোন প্রান্ত থেকেই ভর্তি ফরম ক্রয় করতে পারবে শুধুমাত্র একটি মোবাইল কল এর মাধ্যমে।
তাছাড়া টেলিটক মোবাইল থেকে এস.এম.এস এর মাধ্যমেও সে রেজিষ্ট্রশন করে ভর্তিফি পরিশোধ সহ অন্যান্য বিষয়াদী জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য বিগত ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থীই বিভিন্ন কোচিং সেন্টার থেকে চড়া মূল্যে ভর্তি ফরম ক্রয় করে কিন্তু কিছুদিন পরেই দেখা যায় ওই কোচিং সেন্টারটি উধাও।
